BCS Job Solution
প্রশ্ন ০১
The character, Elizabeth Bennett, appears in the novel-
ব্যাখ্যা:
ব্যাখ্যা: এলিজাবেথ বেনেট (Elizabeth Bennett) ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় নারী চরিত্র এবং জেন অস্টেন (Jane Austen) রচিত ‘Pride and Prejudice’ (১৮১৩) উপন্যাসের নায়িকা। উপন্যাসে তার বুদ্ধিমত্তা, রসবোধ এবং মিস্টার ডার্সির (Mr. Darcy) সাথে তার সম্পর্কের টানাপোড়েন মূল উপজীব্য।
জেন অস্টেন এই উপন্যাসটিকে তার ‘নিজ সন্তান’ (Own darling child) বলে অভিহিত করতেন।
অন্যান্য অপশন:
• Tess of the D’Urbervilles: টমাস হার্ডির উপন্যাস, যার নায়িকা টেস।
• Wuthering Heights: এমিলি ব্রন্টির উপন্যাস, যার প্রধান নারী চরিত্র ক্যাথরিন।
• Jane Eyre: শার্লট ব্রন্টির উপন্যাস, যার নায়িকা জেন এয়ার নিজেই।


