আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ০১
আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day) প্রতিবছর কোন তারিখে বিশ্বজুড়ে পালিত হয়?
ব্যাখ্যা:
তরুণদের সামাজিক অংশগ্রহণ, স্বাবলম্বিতা ও বৈশ্বিক অগ্রগতিতে ভূমিকা উদযাপনের লক্ষ্যে প্রতিবছর ১২ আগস্ট বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক যুব দিবস’ পালিত হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি পালনের অনুমোদন দেয়।
উল্লেখ্য, ১২ আগস্ট তারিখে আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব হাতি দিবস’ও পালিত হয়ে থাকে। যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজে লাগানোই এই আন্তর্জাতিক দিবসের মূল উদ্দেশ্য।
