বাংলা ভাষা ও সাহিত্য
প্রশ্ন ০১
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কত তারিখে জন্মগ্রহণ করেন?
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট ভারতের কলকাতার মহিম হালদার স্ট্রিটের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।
মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১২ মে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। স্বল্পায়ু জীবনে তিনি ‘ছাড়পত্র’, ‘পূর্বাভাস’, ‘মিঠেকড়া’ প্রভৃতি কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।


